আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৬ ২০:৫২:২২ || আপডেট: ২০১৮-১০-২৬ ২০:৫২:২২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পটিয়ায়। আজ শুক্রবার এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে উপজেলা ও পৌরসভা এলডিপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মনছুর আলম। পৌরসভার সাধারণ সম্পাদক রাশেদ কবির আরমান ও উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সহ-সভাপতি কাজী মুহাম্মদ এয়াকুব, বক্তব্য রাখেন উপজেলা এলডিপি নেতা আবুল মনছুর, আহমদ নুর, সাইফুর রহমান, সমর শিকদার, গণতান্ত্রিক যুবদল সভাপতি মুজিবুর রহমান, নাদেরুজ্জামান, গাজী আমির হোসেন, মো. ফোরকান, শাহ আলম, জাহাঙ্গীর আলম রানা, কানুন রশিদ, জসিম উদ্দিন, আমিনুল হক তানিম, নুরুল আলম প্রমুখ। এতে বক্তারা কর্ণেল অলির নেতৃত্বে আগামীতে এলডিপিকে সুসংগঠিত করে দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।