চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় শীর্ষ মাদক কারবারি গ্রেফতার 

প্রকাশ: ২০১৮-১০-২৬ ০১:৩৫:৪২ || আপডেট: ২০১৮-১০-২৬ ০১:৩৫:৪২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় শীর্ষ মাদক কারবারি মো. বাঁচা মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদী মার্কেট এলাকার মৃত রাজা মিয়ার পুত্র। গত বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভবের দোকান থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্র জানায়, গত ১৭ অক্টোবর মো. আবু’র পুত্র চট্টগ্রাম শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনিস্টিটিউট এর মেধাবী ছাত্র রিয়াজ উদ্দিন অভি (২১) বাঁচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার প্রতিবাদ করলে তার সহযোগীরা শাহগদী মার্কেটের ঔষুদের দোকানে অভি’কে বেধম পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঐ ঘটনায় রিয়াজ উদ্দিন অভি’র মা নুর নাহার বেগম বাদী হয়ে পটিয়া থানায় মামলা নং-২৫/১৮ ইং দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

গতকাল বৃহস্পতিবার বাঁচাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে পটিয়া থানার এসআই খাজু মিয়া জানান। তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা সহ নানা অপরাধে জাড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *