চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় সাহিত্যবিশারদ সাহিত্য-সাংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১০-২৬ ২১:১৪:৫৯ || আপডেট: ২০১৮-১০-২৬ ২১:১৪:৫৯

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ায় বাংলা সাহিত্যের অমর পুঁথি গবেষক মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৭তম জন্মবার্ষিকী ও ৬৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিত্য-সাংস্কৃতিক সাহিত্যবিশারদ-স্বর্ণপদক প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আজ শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর আবদুল আলিম, রাজনীতিবিদ তাজুর মুল্লুক, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, কাউন্সিলর গোফরান রানা, পূঁথি গবেষক ইসহাক চৌধুরী, অধ্যাপক অজিত মিত্র, গোলাম মহিউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, অধ্যাপক ভগিরত দাশ, উত্তম ভট্টচার্য্য, শওকত হাসান লিটন, গফ্ফারুল বশর মনু, শাহ্ আলম খোকন, নাজিম উদ্দিন বাহাদুর, শুভাশিষ দে বাবলু, ক্লোরেল বিশ্বাস বাবু, রনি দে, নাজের উদ্দিন, আশুতোষ দাশ টিটু, গোলাম কিবরিয়া টিপু, আলা উদ্দিন মামুন, ওমর ফারুক, কাজী ফারুক, কাজী আসাদুজ্জামান, ইমরান হোসেন সৌরভ, শুভ, সুলতানা পারভীন চৌধুরী, রুমা প্রমুখ। এতে স্বর্ণ পদক বিজয়ী মান্বিতা রায়কে পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা পৃষ্টপোষকতায় প্রদত্ত স্বর্ণপদক প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ তুলে দেন। এতে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের অমর গবেষক মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদ বাংলাদেশ সাহিত্যের হাজার বছরের লুপ্ত পূঁথি সাহিত্য পুনরুদ্ধার ও সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে যে ত্যাগ স্বীকার করেছেন তা যুগে যুগে অবিস্মরণয়ী হয়ে থাকবে। এতে বক্তারা পটিয়ায় নির্মিতব্য অডিটরিয়মের নাম আবদুল করিম সাহিত্যবিশারদের নামে করার জন্য পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান। পরে এতে নাট্যাচার্য ড. সেলিম আল দীন এর রচনায় পটিয়া থিয়েটারের পরিবেশনায়  নাটক ‘বাসন’ মঞ্চস্থ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *