আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৬ ২১:৩০:০১ || আপডেট: ২০১৮-১০-২৬ ২১:৩০:০১
পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড সবজার পাড়ার নব গঠিত একতা সংঘের পরিচিতি সভা আজ শুক্রবার বিকেলে স্থানীয় নোঙর রেস্তোরায় সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল আনিস টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ খাঁন এবং মুহাম্মদ এনামুর রশীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সবজার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সমাজসেবক নুরুল ইসলাম নুরু সওদাগর। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা নুরুল আলম, ধ্রুবতাঁরা সংগঠনের উপদেষ্ঠা মিশকাত আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি বাহাদুর খাদেমী, সমাজসেবক আমির খসরু, সাংবাদিক সেলিম চৌধুরী। উপস্থিত ছিলেন সবজার পাড়া একতা সংঘের সহ-সভাপতি মোহাম্মদ নজরু ইসলাম, মোহাম্মদ আবদুল হান্নান।
বক্তব্য রাখেন মোঃ আখতারুজ্জামান, মোঃ মাসুদ হোসেন ভুট্টু, মোঃ সাইদুর রহমান সাইম, মোঃ আবু বক্কর, মোঃ নুরুল আবছার, মোঃ রফিজ উল্লাহ খান, মোঃ জানে আলম, মোঃ আবু তৌহিদ, মোঃ শাহানুর, মোঃ আবদুল মাবুদ, মোঃ আশিক, মোঃ নুরুল হক, মোঃ এসকান্দার, সদস্য যথাক্রমে নাজিম উদ্দিন, আবু তালেব, মোঃ জসিম, মমতাজ, মিন্টু, রাসেল, নুরুল আলম, মোঃ রায়হান, মোঃ আহসানুজ্জামান, বাঁচা মিয়া, মোঃ জয়নাল, নয়ন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন সমাজ গড়তে সামাজিক সংগঠনের বিকল্প নেই। সবজার পাড়া একতা সংঘ সকল কর্মকর্তা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজের সকল ধরণের অভাব, অনটন, অপরাধ দূর করা সম্ভব, মানুষ যখন থেকে পৃথিবীতে এসেছে ধর্ম তখন পৃথিবীতে, মানুষ সমাজ তৈরী করেছে আর সমাজকে পরিবেশ পরিচ্ছন্ন অবক্ষয় দূর করার জন্য।