আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৬ ০১:৩১:১৬ || আপডেট: ২০১৮-১০-২৬ ০১:৩১:১৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘পটিয়া স্টুডেন্টস ফোরাম এর ৭১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন চবি গণিত বিভাগের ১২-১৩ সেশনের ছাত্র আব্দুন নূর ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী মিজানুর রহমান।
সংগঠনটির বর্তমান সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক ইনজামামুল হক জানান, ‘বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পটিয়ার শিক্ষকবৃন্দ আমাদের ফোরামের উপদেষ্টা হিসেবে আছেন। সকল উপদেষ্টার পরামর্শক্রমে উক্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বে পটিয়া স্টুডেন্টস ফোরাম এগিয়ে যাবে।’
নবনিযুক্ত সভাপতি আব্দুন নূর বলেন, ‘ব্রিটিশ আমলের মহকুমা শহর ও বঙ্গবন্ধু ঘোষিত জেলা পটিয়া দেশের একটি উন্নত জনপদ। প্রায় ৩ যুগ ধরে পটিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পটিয়ার ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে পটিয়ার প্রায় শ’খানেক শিক্ষক-কর্মকর্তা ও পাঁচ শতাধিক ছাত্রছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে কর্মরত ও অধ্যয়নরত আছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আগামীতে ফোরামের কাজ আরো তরান্বিত হবে।’
কমিটির অন্যান্যরা হলেন শহীদুল্লাহ কায়সার নিশাত, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, আবুল কালাম, আবদুল করিম, সরোওয়ার হোসেন, সিরাজ উদ্দিন বাবর, শহীদুল আজম জাবেদ, ইফতেখার চৌধুরী, মিশু বড়–য়া, বাহার উদ্দিন, মহিউল ইসলাম আসাদ, মঈনুদ্দীন হাসান বাবলু, তাসনুভা আজম ও দীপ্ত ভট্টাচার্য্য সহ-সভাপতি, মনজুরুল ইসলাম সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সৌভাগ্য বড়ুয়া, রিজুয়ানুল হক অমি, আবু সালেহ রিদুয়ান, শামীমা আক্তার, রেহনুমায়ে জান্নাত, মো. আহসানুল হক সবুজ, চম্পক বড়–য়া, রিয়াজুন জান্নাত, মো. আসিুল ইসলাম, আজিজুর রহমান রিয়াজ, মেজবাহ উল হুদা ও আবু বক্কর চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদুল ইসলাম মিঠু, বিশু চক্রবর্তী, হাবিবুর রহমান, শাহেদ তালুকদার, মিনহাজ চৌধুরী, ইরফান হোসাইন, আলোক দাশ, আফসানা আফরোজ মুমু, আনিকা নওশীন প্রমি ও আমীমুল এহসান সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমেদ অর্থ সম্পাদক, দিদার আলম উপ অর্থ সম্পাদক, মিনহাজ উদ্দীন চৌধুরী দপ্তর সম্পাদক, তারেক আজিজ উপ দপ্তর সম্পাদক, বিরাজ দেব প্রচার সম্পাদক, আবুল কালাম সাকিব উপ প্রচার সম্পাদক, ফরহাদুল ইসলাম প্রকাশনা সম্পাদক, আরমান হিমু উপ প্রকাশনা সম্পাদক, মৌমিতা বড়–য়া সাংস্কৃতিক সম্পাদক মৈত্রী চক্রবর্তী উপ সাংস্কৃতিক সম্পাদক, রোজী আক্তার শিা ও পাঠচক্র সম্পাদক, ইমরান হোসেন রানা উপ শিা ও পাঠচক্র সম্পাদক, শবনম রুহি ছাত্রী বিষয়ক সম্পাদক, ঋতু দেবী উপ ছাত্রী বিষয়ক সম্পাদক, সাইদুর রহমান ক্রীড়া সম্পাদক, মিথুন দাশ উপ ক্রীড়া সম্পাদক, জামশেদ হোসাইন সমাজসেবা সম্পাদক, ফাহমিদা ফাহমি উপ সমাজসেবা সম্পাদক, এনাম হোসেন আপ্যায়ন সম্পাদক, ইফতেখার উদ্দীন মাসুম উপ আপ্যায়ন সম্পাদক, মো. ইসমাইল ধর্ম সম্পাদক, অভি মহাজন উপ ধর্ম সম্পাদক, আবদুল্লাহ স¤্রাট উন্নয়ন সম্পাদক, জান্নাতুল ফেরদৌস পুষ্পি উপ উন্নয়ন সম্পাদক, মনিরুল রহমান ছাত্রবৃত্তি সম্পাদক, আবদুল আজিজ তুহিন উপ ছাত্রবৃত্তি সম্পাদক, নূসরাত জাহান জিতু কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক, সবুজ চৌধুরী উপ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক, মিনহাজ মুরাদ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মিল্টন মিত্র উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক, রিপন দাশ বিতর্ক ও আলোচনা সম্পাদক, মো. আনিস উপ বিতর্ক ও আলোচনা সম্পাদক। সদ্য বিদায়ী সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক ইনজামামুল হক এ কমিটি অনুমোদন করেন।