শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৬ ২০:২০:৩৮ || আপডেট: ২০১৮-১০-২৬ ২০:২০:৩৮
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
খাগড়াছড়ি জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক, ও জেলা আওয়ামী লীগ নেতা মংসুইপ্র“ চৌধুরী অপু বলেছেন, নির্বাচন আসার আগে পার্বত্য এলাকায় শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য আঞ্চলিক দলের নাম ব্যবহার করে কিছু সংখ্যক দুষ্ট লোক এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। পার্বত্যঞ্চলের শান্তি-সম্প্রীতি বিনষ্টকারী এসব দু®কৃতকারীদের প্রতিহত করুণ। ওঁত পেতে থাকা এসব লোকদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে।
বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা এলাকায় (৩০ লক্ষ টাকা) ব্যয়ে দুটি বৌদ্ধ বিহারের নবনির্মিত দেশনাঘর ও সীমানা প্রাচীরসহ অন্যান্য কাজের উদ্বোধনকালে জেলা পরিষদ সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু এসব কথা বলেন।
শান্তি চুক্তির পর থেকে প্রধানমন্ত্রী আমাদের যে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন সে স্বপ্নের পথ সুগম করতে, আগামী নির্বাচনে আবারো কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে নৌকা প্রতীকে নির্বাচিত করা আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় শান্তি-সম্প্রীতি এবং উন্নয়ন অগ্রগতিতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী ঘোষিত ‘রূপকল্প-২০৪১’ এর সাথে পাহাড়ের মানুষকে শামিল হতে এখন থেকেই সরকারি সকল বিভাগ কাজ শুরু করেছে। বিদ্যুৎ-তথ্য প্রযুক্তি- যোগাযোগ অবকাঠামো-শিক্ষা এবং চিকিৎসার মান বৃদ্ধির মাধ্যমে জীবনমান উন্নয়নের কাঙ্খিত লক্ষে পৌঁছানো সম্ভব।
এই সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাশরী মারমা, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজম, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ মকুল চাকমা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রুতান চৌধুরীসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।