প্রকাশ: ২০১৮-১০-২৬ ২২:৪৪:০৭ || আপডেট: ২০১৮-১০-২৬ ২২:৪৪:০৭
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশহনকারী শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম। কাল শনিবার (২৭ অক্টোবর) সকাল ৭ টায় উপজেলার রোয়াজারহাট থেকে বাসটি যাত্রা করবে। ফোরামের পৃষ্ঠপোষক ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদ ফ্রি বাস সার্ভিসের পৃষ্ঠপোষকতা করছেন।
ফোরামের সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, “ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ বি সি ও ডি এই চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাল দুই ধাপে বি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার জন্য ফ্রি সার্ভিসটি চালু করা হয়েছে। বিনামূল্যে বাসে যেতে রাঙ্গুনিয়ার ৬০ জন শিক্ষার্থী ফ্রি নিবন্ধন করেছেন। প্রতি পরীক্ষায় বাসটি নির্দিষ্ট স্থান থেকে ছাড়বে।”