চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

সংখ্যালঘুরা যদি দেশ ত্যাগ করেন  তাহলে মুক্তিযোদ্ধারা হবে অপমানিত : বাদল

প্রকাশ: ২০১৮-১০-২৬ ২০:৫৯:০৯ || আপডেট: ২০১৮-১০-২৬ ২০:৫৯:০৯

অধীর বড়ুয়া,  বোয়ালখালী :

চট্রগ্রাম-৮ অাসনের সংসদ সদস্য অালহাজ্ব মইন উদ্দিন খান বাদল বলেছেন- বাংলাদেশের সংখ্যালঘুরা যদি কোন কারনে দেশ ত্যাগ করেন, তাহলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা অপমানিত হবে। কারণ কেউ দেশ ত্যাগ করার জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ ও দেশ স্বাধীন করেনি।

২৬ অক্টোবর বিকালে বোয়ালখালী উপজেলার শাকপুরা লালচাঁদ বিহারে কঠিন চীবর দানোৎসবের সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথা বলেন।

ভদন্ত বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন- লালচাঁদ বিহারের অধ্যক্ষ শীলপাল স্থবির। এতে প্রধান অালোচক ছিলেন- ড.সংঘপ্রিয় মহাস্থবির, বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চট্রগ্রাম এর সদস্য মো; ইউনুচ, ৬নং পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম, অা’ লীগ নেতা এস এম সেলিম, জাসদ নেতা মনির উদ্দিন খান, ওবাইদুল হক,  হাজী মোঃ জানে অালম, মো: ইউছুপ, অধ্যাপক মোহসিন উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সুচারু বিকাশ বড়ুয়া।এতে প্রাজ্ঞ ভিক্ষু ও দায়ক সংঘ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *