জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৭ ১১:৫৯:৫০ || আপডেট: ২০১৮-১০-২৭ ১১:৫৯:৫০
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় জেএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক কথামালা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার জেকেএস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে স্টার প্লাস প্রাইভেট হোম। শিক্ষাকেন্দ্রটির পরিচালক মো.ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ এডহক কমিটির সদস্য মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুল হক,জুঁইদন্ডী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দীন,ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন। পরে দেড় শতাধিক জেএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।