চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় নির্বাচনী প্রস্তুতি সভা

প্রকাশ: ২০১৮-১০-২৭ ২৩:৩২:১৮ || আপডেট: ২০১৮-১০-২৭ ২৩:৩২:১৮

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় নির্বাচনী প্রস্তুতি সভা করেছে রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ। শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার গহিরা বার আউলিয়া এলাকায় এটি অনুষ্ঠিত হয়। আ.লীগ নেতা নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.আমিন শরীফ। ৯নংওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ত্রাণ সম্পাদক জালাল উদ্দিন,উপজেলা শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ফোরকান,ইউপি সদস্য আমির হোসেন,সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান,যুবলীগ নেতা আবদুন নুর,হান্নান মিয়া,ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন,জেবল হোসেন,ইদ্রিচ হুমায়ুন ও মো.ফোরকান। সভায় আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা ও গণসংযোগ নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *