চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় পাহাড়তলী ফুটবলে শিরোপা জিতেছে শতাব্দী

প্রকাশ: ২০১৮-১০-২৭ ১২:০৫:২৭ || আপডেট: ২০১৮-১০-২৭ ১২:০৫:২৭

 

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বখতিয়ারপাড়া ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিতেছে বখতিয়ারপাড়া শতাব্দী ফুটবল একাদশ। শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিমচাল রাডার স্টেশন সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে পাহাড়তলী উন্নয়ন পরিষদ। সংগঠনের সভাপতি মো.তাহের হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এম এ রশিদ,আ.লীগ নেতা আজাদ সিকদার ও খোরশেদুল আলম। ধারা ভাষ্যকারে ছিলেন রিফাত বশির ও চাঁন হরি মন্ডল। খেলায় বিভিন্ন এলাকার ৩২টি দল অংশ নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *