চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় মিজান স্মৃতি অলিম্পিক ফুটবল ফাইনালে আল মদিনা চ্যাম্পিয়ন

প্রকাশ: ২০১৮-১০-২৭ ১১:৫৪:১৩ || আপডেট: ২০১৮-১০-২৭ ১১:৫৪:১৩

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারায় মরহুম মিজান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মায়ের দোয়া ফুটবল একাদশকে হারিয়ে আল মদিনা সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খুরুসকুল হাজীর স্টেশন সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে খুরুসকুল জুনিয়র স্টুডেন্ট ক্লাব। জুঁইদন্ডী চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাফেজ এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আ.লীগ এডহক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ ইদ্রিচ।

এতে উদ্বোধক ছিলেন স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ নুর সেলিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা মামুন চৌধুরী,ডা.আহমদুর রহমান,খায়ের আহমদ,আবু তৈয়ব,জুঁইদন্ডী ইউনিয়ন স্টুডেন্ট ফোরাম সভাপতি সাজ্জাদ হোসেন,খুরুসকুল পুলিশ ফাঁড়ির আইসি হেলাল মিয়া। মেজবাহ উদ্দিন ও সাইফুর রহমান বাবুলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোজাম্মেল হক,আবিদ হাসনাত চৌধুরীসহ আরো অনেকে। খেলায় বিভিন্ন এলাকার ৩২টি দল অংশ নেয়। পরে প্রধান অতিথি মাস্টার মোহাম্মদ ইদ্রিচ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *