চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে মাদক নিয়ন্ত্রণ অাইনের মামলায় ২জন গ্রেফতার

প্রকাশ: ২০১৮-১০-২৭ ২৩:৪৫:৩৪ || আপডেট: ২০১৮-১০-২৭ ২৩:৪৫:৩৪

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় শনিবার রাত ৮ ঘটিকার সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনের ওয়ারেন্টভুক্ত এক অাসামী গ্রেফতার হয়েছে। এছাড়া একই অাইনে অারেকজনকে অাটক করেছে পুলিশ।

কাপ্তাই থানা সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের নতুন বাজার এলাকার অাব্দুল মান্নানের পুত্র মোহাম্মদ সোহেল (২৫) কে ইয়াবা বিক্রয়ের অভিযোগে ২০১৭সালের ২২ই নভেম্বর দায়ের করা মাদক নিয়ন্ত্রণ অাইন মামলার হাজিরা না দেওয়ায় বিজ্ঞ অাদালত কর্তৃক জারি হওয়া ওয়ারেন্টে কাপ্তাই থানা এসঅাই নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার রাত ৮টার সময় অাটক করা হয় তাকে। এর অাগে শুক্রবার রাত সাড়ে ১১টায় শিলছড়ি এলাকায় কাপ্তাই থানা এসঅাই গাজী মুরশেদ অালমের নেতৃত্বে অভিযান চালিয়ে কাপ্তাইয়ের প্রজেক্ট এলাকার কাঠাল-তলীর মো. দ্বীন ইসলামের পুত্র মো. মজিবকে (৪৫) একই অাইনে অাটক করা হয়। পরে তাকে শনিবার রাঙামাটি অাদালতে প্রেরণ করা হয়।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক সমাজের এক ব্যাধীর নাম। এই ব্যাধী ক্রমন্নয়ে বাড়তে বাড়তে সুন্দর সমাজটিকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সোহেলকে রবিবার রাঙামাটি অাদালতে প্ররণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *