চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-১০-২৭ ১৩:৪৮:২২ || আপডেট: ২০১৮-১০-২৭ ১৩:৪৮:২২

বীর কন্ঠ ডেস্ক  :

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় ড্রেনের ভেতর থেকে আনুমানিক ২৪/২৫ বছর বয়সি এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

তরুণীর মাথা ও নাম-পরিচয় এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে  জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি ড্রেনের ভেতর থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। হত্যার স্বীকার এ তরুণীর মাথা পাওয়া যায়নি। তাই পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *