এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৭ ১৩:০০:০৯ || আপডেট: ২০১৮-১০-২৭ ১৩:০০:০৯
চন্দনাইশ প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্টাতা সদস্য ও চট্টগ্রাম-১৪, সংসদীয় আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সেহাব উদ্দীন মোহাম্মদ আবদুস সামাদ ২৬ অক্টোবর বিকালে উপজেলার বাদামতলস্থ একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় মিলিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চন্দনাইশ উপজেলা ও দক্ষিণ জেলার উদ্যোগে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানার সভাপতি আ.ন.ম আহমদ রেজা নক্সবন্দী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব সৈয়দ মোজাফ্ফর আহমদ মুজাদ্দেদী, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সচিব মুহাম্মদ আবদুর রহিম, প্রচার সচিব রেজাউল করিম তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ কলিম উদ্দীন, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক আবু নাঈম, চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি আবুল কাশেম আনছারী, চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান সোলায়মান ফারুকী, কর্ণফুলী উপজেলার সভাপতি আবু মুসা, চন্দনাইশ পৌরসভার মাষ্টার বদিউল আলম, ছাত্রসেনা কেন্দ্রীয় সিঃ সহ-সভাপতি জিএম শাহাদাত হোসেন মানিক, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল্লাহ খান, চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ খতিবী, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম হিরু, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রসেনা নেতা নুরুল ইসলাম, আবদুল মুবিন, জাহেদ আহমদ, ওসমান রেজা, এনামুল হক, মামুন উদ্দীন ছিদ্দিকী প্রমুখ। মতবিনিময় সভায় সম্মলিত জাতীয় জোট থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জোটের ব্যানারে চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে স.উ.ম আবদুস সামাদ গণমাধ্যম কর্মীদের সহযোগীতা চান। গণমাধ্যম কর্মীরাও তাকে সহযোগীতা আশ্বাস প্রদান করেন।