চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ছাত্রলীগের মাঝে জ্ঞানের চর্চা চালু করতে হবে:রাঙ্গুনিয়ায় প্রয়াত ছাত্রলীগ নেতাদের স্মরণ সভায় ড. হাছান মাহমুদ এমপি

প্রকাশ: ২০১৮-১০-২৭ ২৩:৩৭:১৫ || আপডেট: ২০১৮-১০-২৭ ২৩:৩৭:১৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় প্রয়াত ছাত্রলীগনেতাদের স্মরণ সভায় আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেন, ‘এই প্রজন্মের যারা ছাত্ররাজনীতি করছে তারা বৈরি পরিবেশ দেখেনি। কিভাবে মিছিলে লাঠিচার্জ হয়, নানা অত্যাচার জুলুম সহ্য করে রাজনীতিতে কিভাবে ঠিকে থাকতে হয় তা অনুভব করেনি।  ৮০ ও ৯০ দশকে যারা ছাত্ররাজনীতি করেছে তাদের নানা জেল জুলুম অত্যাচার লাঠিচার্জ সহ্য করতে হয়েছে।  আজকে তাদের বিন্দু বিন্দু রক্ত-ঘামের বিনিময়ে দলের আজকের এই সুসময়।  শেখ হাসিনা সব ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামীলীগকে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গেছে।  ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়।  মাথা নিচু করে চলতে হয়।  বিনয়ী হলে মানুষ পছন্দ করে।  ঔদ্বত্যপূর্ণ আচরণ মানুষ পছন্দ করে না।  ক্ষমতায় থাকলে মন্দ কথা শুনার মনমানসিকতা থাকতে হবে।  ছাত্রলীগের মাঝে জ্ঞানের চর্চা চালু করতে হবে।  জ্ঞানের চর্চা চালু না থাকলে দল এগুতে পারে না। ’শনিবার (২৭ অক্টোবর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার নূর জাহান কমিউনিটি সেন্টারে ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রলীগ নেতাদের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এল. মজিদ জুলফিকার ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুভাষ বড়ুয়া’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামীলীগ সদস্য তড়িৎ কান্তি দে’র সভাপতিত্বে ও শেখর বিশ্বাসের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র শাহজাহান সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম চিশতি, নজরুল ইসলাম তালুকদার, উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, ছাদেকুন নূর সিকদার, জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইকবাল হোসেন, ডা. মো. সেলিম, আকতার হোসেন খাঁন, কেন্দ্রিয় যুবলীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম আবু তৈয়ব, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মুজিবুর রহমান চৌধুরী, বিপ্লব সিকদার, মির্জা সেকান্দর হোসেন, প্রান্তিক সাহা, তৈয়ব চৌধুরী, জয় প্রকাশ তালুকদার, রঞ্জন বড়ুয়া, তিলক বড়ুয়া, আবুল কাশেম, শুক্লা বড়ুয়া, মনিরউদদ্দৌলা, সিরাজুল করিম সিকদার, পারভেজ চৌধুরী, খাইরুল আলম, জামাল চৌধুরী, পারভেজ চৌধুরী, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো. ইউনুচ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নাছির উদ্দিন রিয়াজ, দিদারুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *