চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে বেবি চৌধুরীর স্মরণ সভা

প্রকাশ: ২০১৮-১০-২৭ ১৩:২১:৫০ || আপডেট: ২০১৮-১০-২৭ ১৩:২১:৫০

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজান প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার মরহুমের কবরে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এম. এ সালাম, রাউজান উপজেলা চেয়ারাম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, রাউজান পৌরসভার প্যঅনেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, মরহুমের পুত্র সাইফুল ইসলাম চৌধুরী, আরিফুল ইসলাম চৌধুরী সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে এক স্মরণ সভা রাউজান প্রেস ক্লাব সভাপতি তৈয়ব চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিনের পরিচালনায় অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মীর আসলম, শফিউল আলম, জাহেদুল আলম, বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, কর্মকর্তা গাজী জয়নাল আবেদীন, মো.হাবিবুর রহমান, আরাফাত হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *