চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শেখ রাসেল পার্কের ক্যাবল কারে চড়ে ক্যাবল কার চালু করলেন  ড. হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-১০-২৭ ২৩:৪১:৫৪ || আপডেট: ২০১৮-১০-২৭ ২৩:৪১:৫৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি পার্কের ক্যাবল কার সংস্কার শেষে পুনরায় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ আনুষ্ঠানিক ভাবে এটি উদ্বোধন করেন।  ফিতা কেটে উদ্বোধন শেষে তিনি ক্যাবল কারে চড়েন।  ক্যাবল কার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের দীর্ঘতম ক্যাবল কার এটি।  এটি চালু হওয়ায় ভ্রমণ পিপাসুদের আগ্রহ বাড়বে এবং আরো ব্যাপক পর্যটক এখানে ভ্রমণে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।  ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে ক্যাবল কার আরো সম্প্রসারণ করা হবে। ‘

ক্যাবলকার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শাহ মোহাম্মদ মোজাম্মেল হক, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় প্রমুখ। জানা যায়, রাঙ্গুনিয়ায় প্রায় দেড় বছর পর পুনরায় চালু হয়েছে শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কের আকর্ষনীয় ইভেন্ট ক্যাবল কার (রোপওয়ে)।  গত বছরের ১৩ জুন প্রাকৃতিক দূর্যোগের কারনে দেশের দীর্ঘতম ক্যাবল কারের টাওয়ারের মাটি সরে যাওয়ায় এটি বন্ধ করে দেয়া হয়।  সংষ্কার করা ২ দশমিক ৪ কিলোমিটার দুরত্বের ক্যাবল কার উদ্বোধন করায় খুশি পর্যটকরা।  চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের অধীনে পরিচালিত হয়ে আসছে পার্কটি।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, “ ২০১০ সালে ৫২০ একর বনভূমির উপর পার্কটি গড়ে তোলা হয়েছে।  বিনোদন পিপাসুদের জন্য কৃত্রিম লেকের পাশাপাশি দেশি ও বিদেশী পাখি রয়েছে পার্কে।  পার্কের আকর্ষনীয় ইভেন্ট ক্যাবল কার। গত বছরের ১৩ জুন অতিরিক্ত বৃষ্টির কারনে দেশের দীর্ঘতম ক্যাবল কারের টাওয়ার থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ন হয়ে উঠে।  ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে পার্কের ক্যাবল কারটি সংষ্কার করার পর আবার চালু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *