জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৮ ১৫:১৬:২৩ || আপডেট: ২০১৮-১০-২৮ ১৫:১৬:২৩
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বটতলী এস এম আউলিয়া উ”চ বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহাবুদ্দীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বটতলী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সদস্য আহমদ ছোবহান।
বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে আবদুল হাকিম,মাহবুব আলী,ছৈয়দ নুর,নিহার রঞ্জন দত্ত,আজগর আলী,দীপঙ্কর তালুকদার,ঝুমুর মহাজন,আবদুল্লাহ নাসির,মোহাম্মদ রাশেদ,মো.আলম,কপিল দেব,যুবলীগ নেতা বিকাশ দাশ,মো.আজম,ছাত্রলীগ নেতা মো.লোকমান,মহিউদ্দিন মন্টু,সাজিদ হোসেন ও এস্তেফাজ উদ্দিন।
সভায় নির্বাচন সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন ও মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।