চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ছিল অবিভক্ত পটিয়া : বিচারপতি তপব্রত চক্রবর্ত্তী

প্রকাশ: ২০১৮-১০-২৮ ২৩:৪০:৩৩ || আপডেট: ২০১৮-১০-২৮ ২৩:৪০:৩৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া যুগ্ম জেলা জজ আদালত পরিদর্শন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বাবু তপব্রত চক্রবর্ত্তী। তিনি পটিয়া বারের সাবেক সদস্য এডভোকেট উপেন্দ্রলাল শর্ম্মার পৌপুত্র।

আজ রবিবার বিকেলে তিনি পটিয়া আদালতে আসলে পটিয়া বারের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। বারের সভাপতি এডভোকেট দীপক শীলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পটিয়া যুগ্ম জেলা জজ আবদুল কাদের, ১ম সহকারী জজ মুনির হোসাইন, ভারতের সাবেক আইন মন্ত্রীর পুত্র অমর চক্রবর্ত্তী, বারের সাবেক সভাপতি স্বপন কুমার চৌধুরী, সাবেক সভাপতি বদিউল আলম, সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, মুকুল কান্তি দেব, অরুন কুমার মিত্র।

সঞ্চালনায় ছিলেন এড. নুর মোস্তাফা। এতে ভারতের হাইকোর্টের বিচারপতি বাবু তপব্রত চক্রবর্ত্তী বলেন, এই পটিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুতিঁকাগার। পটিয়ার এ আদালত চট্টগ্রামের পরীর পাহাড়ের আদালতের প্রায় ১০ পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। অবিভক্ত পটিয়া ছিল এদেশের স্বাধীকার থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র। এ আদালতে আমার পিতামহ আইনজীবী হিসেবে তার কর্মজীবন অতিবাহিত করেন। তিনি পটিয়া বারকে জনগণকে সহজভাবে আইনী সহায়তা প্রদান সহ জনকল্যাণে কাজ করার আহবান জানান। পরে তাকে বারের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *