আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৮ ০২:০১:৩৪ || আপডেট: ২০১৮-১০-২৮ ০২:০১:৩৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জিয়ারতে কাফেলা ও নির্বাচনী শো-ডাউন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া অতিক্রম করার সময় শাহচান্দ আউলিয়া মাজার গেইট এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন জাতীয় ঐক্য জোটের নেতা জাপার দক্ষিণ জেলার সম্পাদক নুরুচ্ছফা সরকার। এসময় প্রতিপক্ষরা ইট পাটকেল ও লাঠি সোটা নিয়ে হামলা চালালে ৩/৪ টি মাইক্রো বাস ভাংচুর ও ১০ জন নেতাকর্মী আহত হয় বলে ইসলামী ফ্রন্ট এর পক্ষ থেকে সাংগঠনিক সচিব আলহাজ্ব এম. সোলায়মান চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে এ নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানান। বিকেল সাড়ে ৫ টার দিকে দক্ষিণ চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের এ জেয়ারতে কাফেলাটি সফর করে পটিয়া অতিক্রম করার সময় শাহচান্দ আউলিয়া মাজার গেইটে এ ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। পরে পটিয়া থানার মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহা সচিব আলহাজ্ব এম. এ মতিন, যুগ্ম মহা সচিব স.উ.ম আবদুস ছামাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব এম. সোলায়মান চৌধুরী, জাপা দক্ষিণ জেলার সম্পাক নুরুচ্ছফা সরকার, পটিয়া উপজেলা সভাপতি পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, সম্পাদক আকতার হোসেন, পৌরসভা সভাপতি শামুন রশিদ, সম্পাদক কাজী আবু বক্কর, যুবসেনা সভাপতি শাহাদাত হোসেন, ছাত্রসেনা সভাপতি জমির উদ্দিন প্রমুখ। এসময় আলহাজ্ব এম.এ মতিন বলেন, দেশকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সুন্নীয়ত প্রতিষ্ঠা ও শোষন এবং দুর্নীতিমুক্ত করতে ইসলামী ফ্রন্ট মোমবাতি মার্কা নিয়ে নির্বাচন করবে। এতে তারা ইসলামী ফ্রন্টের প্রার্থীকে নির্বাচিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।