চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

চবির পরিক্ষার্থীদের জন্য ৪ দিন ব্যাপী সামশুল হক চৌধুরী এমপির পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন

প্রকাশ: ২০১৮-১০-২৮ ০২:০৬:২৮ || আপডেট: ২০১৮-১০-২৮ ০২:০৬:২৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ গ্রহনকারী পটিয়ার শিক্ষার্থীদের জন্য পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরীর পক্ষ হতে ৪ দিন ব্যাপী ফ্রি বাস সার্ভিসের গতকাল শনিবার উদ্বোধন করেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আলমগীর আলম, বিআরটিসি প্রতিনিধি মো. হামিদ, নাঈম উদ্দিন, এমরান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফোরামের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, সামশুল হক চৌধুরী এমপি প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায়, ঈদুল ফিতর, ঈদুল আযাহা, দূর্গাপূজা, প্রবারনা পূর্নিমাসহ বিভিন্ন আয়োজনে ফ্রি বিআরটিসি বাস সার্ভিস দিয়ে মানুষের কষ্ট লাঘবে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষা ও পটিয়ার সামগ্রিক উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে সামশুল হক চৌধুরী এমপির উন্নয়নে সহযোগিতা করার আহবান জানান। পরে সকলের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *