আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৮ ০১:৪৯:৩৯ || আপডেট: ২০১৮-১০-২৮ ০১:৪৯:৩৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপে পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৫-৪ গোলে বিনিনিহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোল রক্ষক আবির। বঙ্গমাতা গোল্ডকাপে নাইখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলে বেলমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত সুমা সর্দ্দার। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয় সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম চৌধুরী, আ’লীগ নেতা আজিমুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, সাবেক মহিলা ভাইস চেয়াারম্যান মাজেদা বেগম শিরু, শিক্ষক নেতা স্বপন নাথ, আ’লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, আ’লীগ নেতা আমিনুল ইসলাম টিপু, মুজিবুল হক চৌধুরী নবাব, খেলোয়াড় সমিতির নেতা পুলক চৌধুরী, নাছির উদ্দিন, বাদশা মিয়া, যুবলীগ নেতা এড. বেলাল উদ্দিন, নুর আলম সিদ্দিকী, এম. এজাজ চৌধুরী, মিজানুর রহমান, ধারাভাষ্য দেন ইকবাল ও আলভি। এতে প্রধান অতিথি পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে এ দুটি টুর্নামেন্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছিলেন। আজ যার সুফল দেশের ক্রীড়াঙ্গন পেতে শুরু করেছে। বিশেষ করে ১৫ ও ১৯ বছর বয়সী খেলোয়াড়রা বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য বয়ে এনেছে। যার পেছনে কাজ করেছে এ টুর্নামেন্ট। তিনি ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনযোগী করার জন্য অভিভাবক ও শিক্ষকদের আহবান জানান।