চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় রোটারী-প্রত্যয় আন্ত-স্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশ: ২০১৮-১০-২৮ ২৩:৪৩:৫৮ || আপডেট: ২০১৮-১০-২৮ ২৩:৪৩:৫৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বিতর্ক চর্চার মাধ্যমে যুক্তিবাদী, সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব তৈরী হয়। যার মাধ্যমে সুষ্ঠু ও মেধাবী সমাজ নির্মাণ সম্ভব।

আজ শনিবার প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি কর্র্তৃক আয়োজিত রোটারী-প্রত্যয় আন্ত-স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে এ কথা বলেন। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রম হিসেবে বিতর্ক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার মাধ্যমে মেধার সঠিক বিকাশ ঘটে। ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পড়ালেখার মধ্যে আবদ্ধ থাকলে হবে না। তাদেরকে বিতর্কের মত অন্যান্য সৃজনশীল কর্মকান্ডে নিয়োজিত রাখতে হবে। ছাত্র-ছাত্রীরা যদি তাদের শিক্ষা জীবনেই বিতর্ক সহ শিক্ষা সহায়ক কাজে যুক্ত থাকে তাহলে তারা কর্মক্ষেত্রে সব সময় এগিয়ে থাকবে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেন রোটারী ক্লাব অব চিটাগং মিড সিটি ও সহযোগিতা করেন দৃষ্টি চট্টগ্রাম।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সদস্য সুকান্ত দাস এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সুনিল কুমার বড়ুয়া, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের প্রভাষক মেহিাম্মদ ওমর ফারুক, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, চিটাগাং আইডিয়াল হাই স্কুলের শিক্ষক মামুনুর রশিদ চেীধুরী, মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুনুর রশীদ, আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিলি দাশ, একাডেমির সমন্বয়ক এমরান হোসেন রাসেল।

বিতর্ক প্রতিযোগিতায় পটিয়ার মোট ৮টি স্কুল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। তৃতীয় স্থান অর্জন করেন ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের অমিত চক্রবর্তী এবং সেরা বিতার্কিক নির্বাচিত হয় আবু সায়িদ আল আমিন। দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন দৃষ্টি চট্টগ্রাম এর মোহাম্মদ ফয়সাল, জিকু দাশ, তানভির মোরশেদ, তাহসিন রিফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *