আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৮ ০১:৪৪:৫৪ || আপডেট: ২০১৮-১০-২৮ ০১:৪৪:৫৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার জিরি মীর আহমদ সওদাগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর দ্বীতল ভবন ‘নূর জাহান ভবন’ শুভ উদ্বোধন, মা সমাবেশ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
এম এ সালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মহসিন খান, কেডিএস গ্রুপের সেলিম রহমান, সংবর্ধিত অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সমাজসেবক ও চট্টগ্রাম খুলশি ক্লাবের সভাপতি শামসুল আলম, সালমা গ্রুপের শামসুল আলম, আহমেদুল হক, জিরি সুবেদার গ্রুপের চেয়ারম্যান লোকমান হাকিম, নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, শাহ্ মোহাম্মদ ইব্রাহিম, এম এ হাকিম, মোহাম্মদ আলী পাশা, আবুল কালাম চেয়ারম্যান, মেজবাহ উদ্দিন, ফজল আহমদ চৌধুরী, বদিউল আলম সওদাগর, আ’লীগ নেতা আজিমুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাল্গুনী পাল, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম খান টিপু, মাজেদা বেগম শিরু, আবু সালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, আবুল কালাম বাবুল, হাজী আবু তাহের, নুরুল আবছার, হাসান মেম্বার, মঞ্জুরুল আলম, জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সামশুল হক চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার সরকার কোমলমতি শিশুদের শৈশবকে রঙিন করছে। বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বই তাদের হাতে তুলে দিয়ে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন শিক্ষার্থীদের নতুন বইয়ের ঘ্রাণ চিনতে আর ভুল হয়না। বছরের প্রথম দিনে শেখ হাসিনার সরকার বিনামূল্যে বই দেবে- এ হিসেবও তাদের মুখস্থ। কারণ বতর্মান সরকার বছরের প্রথম দিনে বই বিতরণ এখন একটি রেওয়াজে পরিণত করেছে। এতে ছাত্রছাত্রী ও অভিভাবকরা বই প্রাপ্তির ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। আর এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণে। এছাড়াও গরীব অসহায় শিক্ষার্থীদের উপবৃত্তি সিমকার্ডের মাধ্যমে মা’য়েদের হাতে পৌঁছে দিচ্ছে। শিক্ষাখাতের এ অগ্রগতি অব্যাহত রাখতে হবে। এজন্য শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে।