চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মো: এরশাদ আলম লোহাগাড়া প্রতিনিধি

সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

প্রকাশ: ২০১৮-১০-২৮ ২৩:৪৭:০৩ || আপডেট: ২০১৮-১০-২৮ ২৩:৪৭:০৩

মোঃ এরশাদ, বীর’কন্ঠ : সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নেও অনুষ্টিত হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এক কমিউনিটি মতবিনিময় সভা।

(রবিবার)২৮সেপ্টেম্বর সকালে সাতকানিয়ার ১৫নং ছদাহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্টিত কমিউনিটি মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন, ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসাদ হোছাইন চৌধুরী। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সাতকানিয়া উপজেলার সমন্বয়কারী মোঃ জানে আলম। উক্ত সভায় ছদাহা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরারা, এবং মহিলা ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, শিক্ষক,শিক্ষিকা ও সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত কমিউনিটি মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা এলাকাবাসীদের সামনে গ্রাম আদালত প্রকল্প, গ্রাম আদালতের সেবা এবং সুবিধা, গ্রাম আদালত আইন/বিধিমালা,গ্রাম আদালত প্রকল্পের বর্তমান সার্বিক অবস্থা সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *