মো: এরশাদ আলম
লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৮ ০১:২৬:১৫ || আপডেট: ২০১৮-১০-২৮ ০১:২৬:১৫
মোঃ এরশাদ অালম, বীর’কন্ঠ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১১নং কালিয়াইশ ইউনিয়নে গ্রাম আদালত সেবা সর্ম্পকে অবহিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা গতকাল ২৭সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)এর সহযোগীতায় এই গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,সাতকানিয়া ১১নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ আহমদ। ,
কালিয়াইশ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত সহকারী অভি বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিমিয় সভায় গ্রাম আদালত আইন, বিধিমালা,বিচার প্রক্রিয়া এবং অত্র ইউনিয়নের গ্রাম আদালত এর বর্তমান অবস্থা এবং সার্বিক বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ(২য় পর্যায়) প্রকল্পের সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলম।
উক্ত মতবিনিময় সভায় ১১নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা, মহিলা ইউপি সদস্যরা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি ও এলাকার সচেতন মহলেররা উপস্থিত ছিলেন।