আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৯ ২৩:৩০:৫৪ || আপডেট: ২০১৮-১০-২৯ ২৩:৩০:৫৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে লেগুনার ধাক্কায় তিন স্কুল ছাত্রী আহত হয়। এতে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে নেমে আসে এবং গাছ ফেলে অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানায়। পরিবহন ধর্মঘটের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকার সুযোগে ছোট ছোট যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় এ ঘটনার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। আজ সোমবার সকালে বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা বাঁশখালী পিএবি সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরে জনপ্রতিনিধিদের অনুরোধে তা উঠিয়ে নিলেও জনমনে ক্ষোভ বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য বড়উঠান খিলপাড়া গ্রামের জয়নাল আবেদীনের কন্যা সানজিতাজ্জামান সায়মা (১৩) ৬ষ্ট শ্রেণী, ইউসুফের কন্যা ইয়ারুনেছা ইলা (১৩) ৬ষ্ঠ, মালিয়ারা গ্রামের নাছিরে কন্যা তাসলিমা আকতার সোনিয়া (১৫) ৯ম শ্রেণী সহ কয়েকজন ছাত্রী গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এসময় হঠাৎ কেইপিজেড’র শ্রমিক বহনকারী একটি দ্রুতগতির লেগুনা গাড়ী ধাক্কা দিলে তারা গুরুত্বর আহত হয়। আর ঘটনাস্থলই গাড়িটি উল্টে যায়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ বলেন, তিন ছাত্রী প্রতিদিনের মত বিদ্যালয়ের আসার জন্য দাঁড়িয়ে ছিলো। হঠাৎ করে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী বলেন, সকালে স্কুলে যাওয়ার জন্য তিন ছাত্রী রাস্তার পাশে দাঁড়ালে একটি লেগুনা তাদের ধাক্কা দিলে তিন জনেই গুরুত্ব আহত হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।