আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৯ ২৩:৩৫:৫৮ || আপডেট: ২০১৮-১০-২৯ ২৩:৩৫:৫৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
জিয়া চ্যারিটবল ট্রাস্ট দূর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’কে ৭ বছরের সাজা দেয়ার প্রতিবাদে আজ (সোমবার) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহন চৌধুরী। মিছিল শেষে এক সমাবেশ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার ইসলাম মিয়া, রবিউল হোসেন বাদশা, আল রায়হান সোহেল, জেলা যুবদল যুগ্ম সম্পাদক লুৎফর জামান লুতু মেম্বার, আকবর হোসেন, মজিদ শাহ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, শহিদুল ইসলাম পটল, সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, সুজন মেম্বার, নুরুল আলম মোরশেদ, যুবদল নেতা মোঃ সেলিম, আবদুস সালাম, এইচ এম রেজা রিপন, আবদুল কুদ্দুস, মোঃ রাকিব প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’কে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। সরকার যেভাবে চেয়েছে, সেভাবেই রায় হয়েছে। নেতৃবৃন্দরা অবিলম্বে এ রায় বাতিল করে খালেদা জিয়াসহ সকল রাজবন্দী’র নিঃশর্ত মুক্তি জানান।