চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী উত্তর চাগাচর খান জামে মসজিদের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৮:০১:৩০ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৮:০১:৩০

চন্দনাইশ প্রতিনিধি:  দোহাজারী উত্তর চাগাচর খান জামে মসজিদের পরিচালনা কমিটির উদ্যোগে এক সাধারণ সভা গত ২০ অক্টোবর রাত ৮ টায় দোহাজারী সাঙ্গু কনভেনশন সেন্টারে অ পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মিনহাজুল হুদা সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এই সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী,সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ,ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি খায়ের আহমদ, যুবলীগ নেতা ওবাইদুল আকবর টুটুল,আলহাজ্ব আবু তাহের,আ. ন. ম. সালাউদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সিরাজ এবং আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মোঃ মঈনুদ্দিন এবং খতিব মোঃ বেলাল উদ্দিন। সবাই বক্তারা বলেন একটি পক্ষ মসজিদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন তাদের বিরুদ্ধে মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লী ও সমাজের মানুষদেরকে সজাগ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *