আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৯ ২৩:৪০:৩৪ || আপডেট: ২০১৮-১০-২৯ ২৩:৪০:৩৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের নেতৃত্বে নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, মাহবুবুর রহমান, নাছির উদ্দিন, পুলক চৌধুরী, মোহাম্মদ ইকবাল প্রমুখ। এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান পটিয়ার ক্রীড়া কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ক্রীড়াঙ্গনকে সচল রাখতে তার পক্ষ থেকে সম্ভাব্য সব রকমের সহায়তার আশ্বাস দেন। পরে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন।