চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পত্রিকা এজেন্ট কাসেমের স্ত্রীর দাফন সম্পন্ন

প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৮:৩১:২৩ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৮:৩১:২৩

এম,শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়ির নাজিরহাট সংবাদ বিতানের স্বত্ত্বাধিকারী আবুল কাসেম তালুকদারের সহধর্মিনী নীলুফার ইয়ামিন (৩৫) এর নামাজে জানাযা গতকাল সোমবার সকাল ১১ টায় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পরান তালুদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গত রবিবার সাড়ে ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না…রাউজেন)। আবুল কাশেমের সহধর্মিনীর অকাল মৃত্যুতে ফটিকছড়ির কর্মরত সাংবাদিকবৃন্দ, পত্রিকার এজেন্ট, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *