চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

বাংলাদেশকে এগিয়ে নিতে  হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই:  নৌকার প্রচারণায় সাতকানিয়া- লোহাগাড়ায় আমিনুল ইসলাম

প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৭:১৭:২৮ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৭:২১:১৪

আলাউদ্দিন,  বীর কন্ঠ :

সাতকানিয়া- লোহাগাড়ায় নৌকার পক্ষে ব্যাপক জনমত গঠন ও নৌকার গণজোয়ার সৃষ্টি করার লক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। আজ ২৯অক্টোবর সোমবার দুপুর ১১টায় সাতকানিয়ার কেরানীহাট চত্বরে এক গণজমায়েত ও  সরকারের উন্নয়ন প্রচারপত্র বিলির মাধ্যমে  রোড-শো ও মোটর শোভাযাত্রা উদ্ধোধন করেন।

কেরানীহাট চত্বরে অনুষ্টিত গণসমাবেশে আমিনুল ইসলাম  বলেন, আজ সকাল থেকে প্রবল বৃষ্টির স্রোত উপেক্ষা করে  নৌকার প্রচারণায় অংশ নিতে আমার আহবানে  হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা যেভাবে সাড়া দিয়েছে এ ঋণ কখনো  শোধ করার  নয়। নমিনেশন,  এমপি ও  মন্ত্রী হওয়া বড় কথা নয়, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সাতকানিয়া- লোহাগাড়াবাসীর  ভালোবাসায় যথেষ্ট। আজকের গণসমাবেশ, রোড়-শো ও সরকারের উন্নয়ন প্রচারপত্র বিলি কার্যক্রম  মনোনয়ন  পাওয়ার জন্য নয়,  নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি এবং শেখ হাসিনার ব্যাপক  উন্নয়ন কর্মকান্ড মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেই  এই উদ্যোগ। তিনি আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে  হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই।  তলাবিহীন ঝুঁড়ির দেশ থেকে  উন্নয়নশীল দেশে পরিণত করেছেন  শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা  ধরে রাখতে হবে।  যে কোন মুল্যে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র  ক্ষমতায় আনতে সাতকানিয়া- লোহাগাড়াবাসীর প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *