চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান নন্দীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৮:০৭:১৫ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৮:০৭:১৫

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নন্দীপাড়া এস.এম বালিকা উচ্চ বিদ্যালয়ে কমলা প্রভা, নিরো স্মৃতি বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর সকাল ১১টায় বিদ্যালয় অডিটেরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরী সামু। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, প্রধান শিক্ষক দীপক মুহুরি, সমাজ সেবক সন্তোষ নন্দী, শিক্ষক ইয়াসিন হায়দারী, মোহাম্মদ ইদ্রিস, জাহাঙ্গীর আলম, সাংবাদিক শফিউল আলম, সাংবাদিক প্রদীপ শীল প্রমূখ। প্রধান অতিথি শামীম হোসেন রেজা বলেছেন নারী শিক্ষা নিশ্চিত করতে সরকার সব ধরনের সুযোগ সুবিধা গ্রহন করেছে। শিক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে। তিনি বলেন, রাউজানে শিক্ষার হার চট্টগ্রাম বিভাগে সর্বোত্তম।  রাউজানের সাংসদ উপজেলার সব প্রতিষ্ঠানকে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করেছে। অবকাঠামো ভাবে স্কুল গুলোকে সাজানো হয়েছে নবরূপে। তিনি বলেন, দেশে প্রবৃত্তির হার বৃদ্ধি পেয়েছে। এই দেশ নিয়ে আমাদের গর্ব করা দরকার। দেশ এগিয়েছে উন্নত বিশ্বের আদলে। শেখ হাসিনা সরকারের দক্ষ নেতৃত্বের কারনে দেশ আজ উন্নয়নের মহা সাগরে। তিনি বিদ্যালয়ের ছাত্রীদের সূর্য্যের ন্যায় আলোকিত মানুষ হওয়ার আহবান জানান এবং বিদ্যালয়ের উন্নসয়নে দুই লক্ষ টাকা অনুদান ঘোষনা দেন।সভাপতি সামিমুল ইসলাম বলেন আমার বিদ্যালয়কে নিজের মায়ের মতো ভালবাসি। কারণ শিক্ষার জন্য আমি সব ত্যাগ স্বীকার করতে পারি। তিনি বলেন, পিছিয়ে পড়া বিদ্যালয়টি আমি একটি অবস্থা নিয়ে এসেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে অনেক সহযোগীতা করেছেন। রাউজানের সাংসদ আন্তরিক ভাবে বলেছেন স্কুলের জন্য যাহা কিছু করা দরকার আমি করবো। তিনি নারী শিক্ষার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। অালোচনা সভা শেষে ছাত্রীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন প্রধান অতিথি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *