চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় আগুন পুড়ল দোকান ও রাইসমিল

প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৮:৩৮:২১ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৮:৩৮:২১

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার বাড়ী এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে মুদি দোকান ও চালকল (রাইসমিল)। রোববার(২৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্ন্কিান্ডে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি দাবি করেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, “ বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে সরফভাটার মো. হারুনের মালিকানাধীন মুদি দোকান ও রাইসমিল(চালকল) পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *