প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৮:৪৩:৪৬ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৮:৪৩:৪৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে “ হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্যসম্মত” এই শ্লোগানে শোভাযাত্রা ও আলোচনা সভা সোমবার (২৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল জব্বার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দীন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো. ওমর ফারুক, ব্র্যাক ওয়াশ’র প্রোগ্রাম অর্গানাইজার মো. হাবীবুর রহমান , মো. শহীদুল ইসলাম, কর্মসূচি সহকারি মো.সেলিম হোসেন প্রমুখ। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত ধুয়ে দিবসের উদ্বোধন করেন।