মো: এরশাদ আলম
লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৭:৫৭:০০ || আপডেট: ২০১৮-১০-২৯ ১৭:৫৭:০০
মোঃ এরশাদ, বীর’কন্ঠ : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অাজ ২৯অক্টোবর (সোমবার) সকাল থেকেই চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়ার প্রতিটি গ্রামে-গঞ্জে, হাটে-মাঠে বিশাল মটর শোভাযাত্রা সহকারে নৌকা প্রতিকের গণসংযোগ ও সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা জনগনের কাছে পৌছে দিতে সারাদিন প্রচারপত্র বিলি এবং বিভিন্ন ইউনিয়নে কয়েকটি পথসভায় বক্তব্য রেখেছেন, নবনির্বাচিত আওয়ামী লীগের নির্বাচন মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ অাওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচারও প্রকাশনা সম্পাদক, (চট্টগ্রাম) সাতকানিয়ার কৃতি সন্তান অামিনুল ইসলাম (অামিন)।
কেন্দ্রীয় এ নেতার বিশাল মটর শোভাযাত্রা, প্রচারপত্র বিলি ও নির্বাচনী গণসংযোগে জেলা, উপজেলা ও তৃণমূলের হাজার হাজার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় নেতা অামিনুল ইসলাম লোহাগাড়া-সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রচারপত্র বিলির মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরেছেন। এবং বিভিন্ন ইউনিয়নের পথ সভায় বক্তব্য রেখেছেন।
জানাযায়, কেন্দ্রীয় নেতা অামিন সকাল ১০টা থেকে লোহাগাড়ায় এসে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিলির পর, চুনতি ও বড়হাতিয়া দিয়ে তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া,এওচিয়া, কাঞ্চনা, অামিলাইশ ও নলুয়া ইউনিয়নের জনসাধারনের সাথে শুভেচ্ছা বিনময় করে পুনারায় কেরানীহাটে সর্বস্তরের জনসাধারন এবং তৃনমুল নেতার্কমীদের সাথে বিদায়ী সাক্ষাৎ শেষে সন্ধ্যায় চট্রগ্রাম শহরের উদ্দেশ্যে রওয়ানা হবেন।