জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৪:৫৭:২২ || আপডেট: ২০১৮-১০-৩০ ১৪:৫৭:২২
আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় যাত্রীবাহী চাঁদের গাড়ির ধাক্কায় রুহুল আমিন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,মঙ্গলবার সকালে বরুমচড়া রাস্তার মাথা এলাকায় বাঁশখালীগামী একটি চাঁদের গাড়ি শহরমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজি যাত্রী রুহুল আমিন গুরুতর আহত হন।
তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন,হাসপাতালে আনার আগেই রুহুল আমিন মারা যান।