চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

তায়েফ খান সোহাগ ডেস্ক কন্ট্রিবিউটর

খালেদা জিয়ার রায়ের পর সংলাপ ফলপ্রসূ হবে কিনা জনমনে প্রশ্ন: মির্জা ফখরুল

প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৫:০৬:৪২ || আপডেট: ২০১৮-১০-৩০ ১৫:০৬:৪২

 

বীর কণ্ঠ ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালতের রায়ের পর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ অক্টোবর) খালেদা জিয়ার রায়ের পর প্রতিক্রিয়ায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়াকে সরকারের ইচ্ছার প্রতিফলন বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা এই রায়কে প্রত্যাখ্যান করছি। রায়ের প্রতিবাদে দলের নতুন কোনও কর্মসূচি নেই জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমাদের আগের যে কর্মসূচিগুলো ছিল সেগুলো বহাল থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, মঈন খান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন, মো.শাজাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *