চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত গ্রেফতার

প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৮:২৬:৪৫ || আপডেট: ২০১৮-১০-৩০ ১৮:২৭:৪৯

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার পৌনে ৪টার দিকে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

কোতোয়ালী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা বেলায়েত হোসেনের বিরুদ্ধে আদালত ভবনে পুলিশের ওপর হামলার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এদিকে উত্তর জেলা বিএনপির নেতারা জানান, আদালত ভবনে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বেলায়েত হোসেন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। অন্যান্য মামলায় তিনি জামিনে আছেন।

আজ বিকালে নাসিমন ভবনের সামনে বেগম জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা শেষ করে চলে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *