চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে মা-মেয়ে খুন

প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৪:৪৩:০৭ || আপডেট: ২০১৮-১০-৩০ ১৪:৪৪:২৪

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের পাঠানটুলী গায়েবী মসজিদ এলাকায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। তাদের গলাটিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মা-মেয়েকে রাতে গলাটিপে হত্যা করা হয় বলে ধারণা করছে পু্লিশ।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে মা হোসেনে আরা (৫০) ও মেয়ে পারভিনের (২২) মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় তাঁদের একজনের মরদেহ ঘরের বাইরে এবং অপরজনের মরদেহ ঘরের ভেতর ছিল।

এ ব্যাপারে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একে এম মহিউদ্দীন সেলিম গণমাধ্যমকে বলেন, পারভিনের স্বামী মতিন তাদের দুইজনকে হত্যা করেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে সে পলাতক। মতিন রিকশাচালক বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *