প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৪:৩৪:৫৮ || আপডেট: ২০১৮-১০-৩০ ১৪:৩৪:৫৮
প্রদীপ শীল, রাউজানঃ
সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক মেলা রাউজানে বিপুল উৎসাহ উদ্দিপনায় শেষ হয়েছে। ৩০ অক্টোবর উপজেলা প্রশাসন আয়োজিত সংস্কৃতিক মেলাটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্তরে। সকাল ১০টায় শোভাযাত্রা বের করে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জোনায়েদ কবির সোহাগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, সমবায় কমর্কর্তা মজিবুর রহমান, প্রাথিমক শিক্ষা অফিসার মোহাম্মদ ইদ্রিস, আবৃতিকার সাজু পালিত, রুবেল দাশ গুপ্ত প্রমূখ।