চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শিরোনামে শোভাযাত্রা ও লোকজ মেলা 

প্রকাশ: ২০১৮-১০-৩০ ২১:৫০:২১ || আপডেট: ২০১৮-১০-৩০ ২১:৫০:২১

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শিরোনামে শোভাযাত্রা ও  লোকজ মেলা মঙ্গলবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর থেকে শুরু হয়েছে । বিকাল ৩ টার দিকে শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক ভিডিও চিত্র দেখানো হয়। শেষে স্থানীয় জনপ্রিয় শিল্পী রাতুল বৈদ্য , উর্মি বনিক, জুলিয়ানা ছাদেক সোমা, মাহাবুবুল আলম, রুবায়েত রাশেদ, নবীন শিল্পী  মমতা, তারেকসহ অন্তত ১০ সংগীত শিল্পী গান পরিবেশন করেন দর্শক মাতিয়ে রাখে। নৃত্যশিল্পী রকির পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *