চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

অর্থ কেলেঙ্কারীর অভিযোগে হেফাজত নেতা- মাওলানা ছলিম উল্লাহ নাজিরহাট বড় মাদ্রাসা থেকে অব্যাহতি

প্রকাশ: ২০১৮-১০-৩১ ২২:২১:৩৯ || আপডেট: ২০১৮-১০-৩১ ২২:২১:৩৯

এম,শফিউল আলম.ফটিকছড়ি:

এহসান এস সোসাইটি নামক সমবায় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী ও অর্থ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের চলমান প্রতিবাদের মুখে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ছলিম উল্লাহকে নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক পদ থেকে ৬ মাসের জন্য অব্যাহতি দিয়েছে শূরা কমিটি । মাওলানা ছলিম উল্লাহ এহসান এস সোসাইটির নাজিরহাট শাখার প্রধান সমন্বয়ক হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রালগ্ন থেকেই দায়িত্ব পালন করছিলেন। উক্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত গ্রাহক মাঠে আন্দোলনে নামে। তবে, গ্রাহকদের অভিযোগ অস্বীকার করে সম্প্রতি সংবাদিক সম্মেলন করেছিলেন মাওলানা ছলিম উল্লাহ। এদিকে, ৩১ অক্টোবর নাজিরহাট বড় মাদ্রাসায় শূরা কমিটির জরুরীসভা সকাল ১১টা থেকে আরম্ভ হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। এহসান এস সোসাইটির অর্থ কেলেঙ্কারীর অভিযোগ থাকায় শূরা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোখিকভাবে ৬ মাসের জন্য মাওলানা ছলিম উল্লাহকে নাজিরহাট বড় মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। নাজিরহাট বড় মাদ্রাসার সভা কক্ষে কওমি মাদ্রাসার নীতিনির্ধারনী ফোরাম শূরা কমিটির সভাপতি ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর সভাপতিত্বে নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মাওলানা ইদ্রিসের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পটিয়া জিরি মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু তৈয়ব, পটিয়া মাদ্রাসার প্রধান আব্দুল হালিম বোখারী, বাবুনগর বড় মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী, হাটহাজারী বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী প্রমুখ। বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌলা, নাজিরহাট পৌর আওয়ামীলীগের আহবায়ক আবু তাহের মিয়া, স্থানীয় পৌর কমিশনার মোহাম্মদ আলী, হাজী সোলায়মান, আবু তৈয়ব কোম্পানী, আলহাজ¦ ইদ্রিস প্রকাশ কালু সওদাগর, হাবিব সওদাগর, হাফেজ আব্দুল্লাহ মেম্বার, মোহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ নাছির ও হাসমত উল্লাহ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে, হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী নাজিরহাট বড় মাদ্রাসায় আগমনের খবর পেয়ে তাঁর নিরাপত্তার স্বার্থে ফটিকছড়ি থানা পুলিশ মাদ্রাসায় উপস্থিত হোন। এ বিষয়ে নাজিরহাট বড় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মূফতী হাবিবুর রহমান কাসেমী বলেন, শূরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ মাসের জন্য মাওলানা ছলিম উল্লাহকে মোখিকভাবে অব্যাহতি দেয়া হয়। শূরা কমিটির সভা মাগরিবের নামাযের জন্য মুলতবী করা হয়েছে, মাওলানা ছলিম উল্লাহ সাহেবকে অব্য্যাহতির বিষয়ে লিখিত কোন সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *