চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

প্রকাশ: ২০১৮-১০-৩১ ১৪:২৯:৪১ || আপডেট: ২০১৮-১০-৩১ ১৪:২৯:৪১

বীর কন্ঠ ডেস্ক :

এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ।

বুধবার( ৩১ অক্টোবর)  নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরের প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছিলেন তিনি।   রোববার( ২৮ অক্টোবর)দুপুরে, বান্দরবানের লামা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ওই সময় হেলালউদ্দীন আহমদ জানান, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।  এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে।  এই তিন পার্বত্য জেলার জন্যে আইন শৃঙ্খলার ব্যবস্থা করা হবে। ‘

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *