এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩১ ১৩:৫৪:৪৫ || আপডেট: ২০১৮-১০-৩১ ১৩:৫৪:৪৫
ফটিকছড়ি প্রতিনিধি:
আজ ৩১ অক্টোবর বুধবার সকাল ৬ টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত নাজিরহাট অবৈধ মহলে অভিযান চালিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রুহুল আমিন। নাজিরহাট কলেজের পূর্ব পাশে হালদা নদীর পাড়ে অবৈধ বালু মহলে সাড়ে ৩ ঘন্টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সসময় ৩ নৌকা ধ্বংস করে এবং ৮ হাজার ঘনফুট বালু জব্দ করে। নিবার্হী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের টিমের উপস্থিতি টের পেয়ে, হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযানে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ। এসময় হাটহাজারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ফরহাদাবাদ ইউপি সদস্য অালী অাকবর, ইদ্রিচ মেম্বারসহ স্থানীয়মান্যগণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামিন, গত ১৫ দিন আগে উক্ত এলাকায় একটি অভিযান পরিচালানা করেন, ঐ সময় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে ওপেন টেন্ডার করেন। অবৈধভাবে বালু পাচারকারীরা বালু উত্তোলন করে যাচ্ছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন খবর পেয়ে আজ সকাল ৬ টা থেকে এখানে দ্বিতীয়বারের মতো অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সিপ্লাস টিভিকে জানাইয়, গত দুই সপ্তাহ আগে এখানে অভিযান পরিচালনা করেছি। বালু উত্তোলন থেমে নেই, খবর পেয়ে আজ অভিযান পরিচালনা করেছি, এখানে প্রতি সপ্তায় অভিযান অভিযান অব্যাহত থাকবে।