চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার হাইদগাঁওয়ে আবুল খায়ের সুলতানপুরী রাজঘাটা সেতুর মাধ্যমে লক্ষ মানুষ উপকৃত হবে: এমপি সামশুল হক

প্রকাশ: ২০১৮-১০-৩১ ২২:৪২:২৪ || আপডেট: ২০১৮-১০-৩১ ২২:৪২:২৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার শ্রীমতি খালে হাইদগাঁও-কচুয়াইয়ের মধ্যবর্তী হযরত আবুল খায়ের সুলতানপুরী রাজঘাটা সেতুটি ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ শেষে আজ বুধবার হাজার হাজার মানুষের উপস্থিতিতে শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষের স্বাধীনতার ৪৭ বছর ধরে লালিত স্বপ্ন শ্রীমতি খালের উপর হযরত আবুল খায়ের সুলতানপুরী রাজঘাটা সেতুটি ফিতা কেটে উদ্বোধন করে পটিয়া থেকে দু’দুবার নির্বাচিত এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

এসময় তিনি বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা শহর ছাড়িয়ে এখন গ্রামে-গঞ্জে আলোকচ্ছটা ছড়াচ্ছে। শেখ হাসিনা দিন বদলের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে দু’দুবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এদেশের দু:খী মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তার ঐকান্তিক প্রচেষ্ঠায় সারাদেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন ও প্রতিটি জেলা উপজেলায় শিল্পায়ন এবং খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে আজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

বিশেষ করে সারাদেশে সমন্বিত উন্নয়নের মাধ্যমে সরকার যোগাযোগের ক্ষেত্রে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে দেশে যুগান্তকারী সড়ক নেটওয়ার্কিং নিশ্চিত করেছে। যার ধারাবাহিকতায় পটিয়ায়ও প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আজ রাজঘাটা সেতুর উদ্বোধনের মাধ্যমে হাইদগাঁও ও কচুয়াইয়ে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এ এলাকার মানুষের ৪৭ বছরের লালিত স্বপ্ন এ সেতুর মাধ্যমে আজ পূরণ হয়েছে। আমি তাদের এ স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, আমি আগামীতেও এ ইউনিয়নে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কৃষি ক্ষেত্রের উন্নয়নে হটিকালচার এবং হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন সহ একাধিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছি। যা বাস্তবায়িত হলে পটিয়ায় হাইদগাঁও ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত হবে।

তিনি আগামীতেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো জনগণের সম্মুখে প্রচার করার জন্য ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ সকল অংগ সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেননা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন অগ্রগতি ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশালী সোনার বাংলায় পরিণত হবে বাংলাদেশ।

এ উপলক্ষে ইউনিয়ন আ’লীগ সভাপতি জিতেন কান্তি গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুলু’র সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম, চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইউনুচ, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম, আওয়ামীলীগ নেতা আবু ছালেহ চৌধুরী, আ’লীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব,

উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, ঋষি বিশ্বাস, গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, বি.এম জসিম, মো. আবু তালেব, পৌর আ’লীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, উপজেলা আ’লীগ নেতা ইউনুচ, আহমদ নুর, সুশীল দেবনাথ, যুবলীগ পৌরসভা সভাপতি নুর আলম সিদ্দিকী, উপজেলা যুগ্ম সম্পাদক আবুল হাসনাত মো. ফয়সল, প্রচার প্রকাশনা সম্পাদক এনাম মজুমদার, যুবলীগ নেতা ওসমান আলমদার,

ওয়ার্ড আ’লীগ সভাপতি মমতাজ সও:, সম্পাদক কামাল সও:, ইউনিয়ন যুবলীগ সভাপতি করিম মোস্তাফা, সাধারণ সম্পাদক মনির আহমদ, জুনু মেম্বার, রেখা দাশ মেম্বার, তসলিমা আকতার, সেলিনা আকতার, রনজিৎ মেম্বার, যাদব সর্দ্দার, টিটু মেম্বার, ছাত্রলীগের আহবায়ক মো. ফারুক, যুগ্ম আহবায়ক রানা, ছাত্রলীগ নেতা জাহেদ প্রমুখ।

সবশেষে মোনাজাত পরিচালনা করেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী আবুল মকছুম মোহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী (ম.জি.আ.) ও শাহসূফী মোতাছিম বিল্লাহ সুলতানপুরী (সম্পদ) (ম.জি.আ.), শাহসূফী হুজ্জাতুল মোবাল্লীগ সুলতানপুরী (ম.জি.আ.)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *