আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩১ ২২:৫৮:২৮ || আপডেট: ২০১৮-১০-৩১ ২২:৫৮:২৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ২০১৮ শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচী উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান।
এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উত্তম কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, এনজিও প্রতিনিধি ব্র্যাক ওয়াশ কর্মসূচীর ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, কর্মসূচী সংগঠক আজাদুর রহমান, মো. হোসেন প্রমুখ।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান এবারের প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সকলের প্রতি সচেতনতার উপর গুরুত্বারোপ করে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ।
সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা গেলে রোগব্যাধি মুক্ত থাকা সম্ভব। তিনি শিক্ষার্থীসহ সকলকে হাত ধোব নিয়মিত, থাকব সবই স্বাস্থ্য সম্মত এ বিষয়েও সচেতন থাকার আহবান জানান।