শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩১ ১৩:১৪:৪৪ || আপডেট: ২০১৮-১০-৩১ ১৩:১৪:৪৪
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালীর প্রতিনিধি :
বাঁশখালীর গন্ডামারা ইউপি চেয়ারম্যান ও কয়লা বিদ্যুৎ বিরোধী আন্দোলনের একসময়ের আলোচিত নেতা ৫ হত্যাকান্ডসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা লেয়াকত আলীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম শহরের রেল স্টেশন এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। এসময় তার গাড়ী চালক এবং গাড়িটিও সাথে নিয়ে যায় ডিবি।
লেয়াকত আলীর ঘনিষ্ট সুত্র জানায়, তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কয়লা আন্দোলন ও সরকার বিরোধী নানা তৎপরতার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে ডিবি, থানা পুলিশ কিংবা আইনশৃংখলা বাহিনীর কোন সদস্যই এখনো পযর্ন্ত তার গ্রেফতারের বিষয়ে মুখ খোলছেনা। বাঁশখালী থানা পুলিশ জানায়, লেয়াকত আলীর গ্রেফতারের বিষয়ে আমরা কিছুই জানিনা