প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩১ ২৩:০৪:৩২ || আপডেট: ২০১৮-১০-৩১ ২৩:০৪:৩২
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে বানরের তান্ডবে নষ্ট হচ্ছে পাকা ধান। সরোজমিন পরিদর্শন কালে দেখা যায়, উপজেলার হলদিয়া ও পাহাড়তলির ঠিলা সংলগ্ন ধানী জমিগুলোতে গভীর জঙ্গলে লুকিয়ে থাকা বানর গুলো এসে প্রতিদিন ভোর সকালে পাকা আমন ধান নষ্ট করে ফেলছে। স্থানিয়রা জানান বানর গুলো দল বেঁধে বেপরোয়া হয়ে ধান, সবজি সহ ফসলাধিতে ক্ষতি সাধন করছে।বর্তমানে বানর গুলো চাষাবাদে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান কৃষকরা। বেশ কয়েকদিন ধরে হলদিয়া ইউপি’র চিন্নি বটতল,সুলতান নগর, বট পুকুরিয়া,পাহাড়তলী ইউপির সীমান্তবর্তী আমতলি সহ কয়েকটি স্থানে ধানী জমিতে বানর আক্রমন চালিয়ে পাকা ধান নষ্ট করে ফেলছে। কিন্তুু বানর থেকে পাকা ধান রক্ষা করা অসম্ভব হয়ে পড়ছে। বানরের দলটি সুযোগ পেলেই দল-বল নিয়ে হানা দেয় ফসলি জমি গুলোতে।
এদিকে গত ৩০ অক্টোবর মঙ্গলবার সকালে রাউজানের পাহাড়তলী এলাকার শাহাদুল্লাহ কাজীর বাড়ীর পাশে ৪/৫ টি বানর এসে পাকা ধান, পেঁপে, লাউ, মূলা সহ শীতকালীন মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি সাধণ করেছে।
পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া গ্রামের চাষী অাবু কদর জানান গত মঙ্গলবার সকালে অামার পাঁকা ধান, ও সবজির ক্ষেতে তান্ডব চালিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।খবর পেয়ে ক্ষেতের কাছা-কাছি গিয়ে দেখি কিছু বানর ধান ও সবজি ক্ষেতে লাফালাফি করে ক্ষেত নষ্ট করে ফেলছে। এসময় বানর গুলো অামাকে দেখে পাহাড়ের দিখে পালিয়ে যায়।
শেখ পাড়া গ্রামের চাষী এনামুল হক জানান তিনি অনেক বছর যাবত রাউজান থেকে গিয়ে রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী এলাকার অামতলীতে উচু-নিচু পাহাড়ি জমিতে সব ধরনের কৃষিপণ্য উৎপাদান করতাম।কিন্তু এবার অন্য বছরের তুলনায় বানরের দল ব্যাপক ক্ষতি করে যাচ্ছে। তিনি অারো বলেন বানর গুলো সবজি ও ফল যতটা খায়না, তার চেয়ে বেশি গাছ ও ফল নষ্ট করে দেয়। সবজি, লাউ, পেঁপের গাছ ও পাতা ভেঙে নিয়ে যায়।
জানাগেছে যে সব জমিতে অাগে ব্যাপক সবজি চাষ করা হতো, এখন দেখাযায় সবজির বাগানে নানা রকম গাছ-পালা রোপন করা হয়েছে। এর একটাই কারণ বানরের দল বেঁধে আক্রমনের হাত থেকে ফসল ও সবজি রক্ষা করতে না পারায় অনেকেই চাষাবাদ বাদ দিয়ে গাছ লাগিয়ে দিয়েছেন।বানরের কারনে অনেক কৃষক সবজি ও ফসলাধি রোপন থেকে বিরত রয়েছেন। বার্তা প্রেরকঃ প্রদীপ শীল, রাউজান ।তারিখঃ৩১.১০.১৮